রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (৭ জানুয়ারি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
শফিকুল আলম জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন, দুর্নীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ, এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার আশা করছে যে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি ১৫ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। এই ছয়টি কমিশন হলো:
- নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন - বদিউল আলম মজুমদারের নেতৃত্বে।
- পুলিশ প্রশাসন সংস্কার কমিশন - সরফরাজ হোসেনের নেতৃত্বে।
- বিচার বিভাগীয় সংস্কার কমিশন - বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে।
- দুর্নীতি দমন কমিশন - টিআইবির ইফতেখারুজ্জামানের নেতৃত্বে।
- জনপ্রশাসন সংস্কার কমিশন - আবদুল মুঈদ চৌধুরীর নেতৃত্বে।
- সংবিধান সংস্কার কমিশন - ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পূর্বের জাতির উদ্দেশে ভাষণের বিষয়গুলো পুনর্ব্যক্ত করেন প্রেস সচিব।
0 মন্তব্যসমূহ